ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৯, ২০২৪

গভীর রাতে কম্বল নিয়ে দু:স্থদের কাছে রাজবাড়ীর ডিসি

রাজবাড়ী প্রতিনিধি: বুধবার গভীর রাতে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে কম্বল বিতরণ করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জানা গেছে, রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত অব্দি রাজবাড়ী সদর উপজেলার বরাট খারঘুনা, লক্ষীকোল রাজারবাড়ী এলাকার বাগদী সম্প্রদায়, পশ্চিম উড়াকান্দায় দেওয়ানবাড়ী নদীভাঙন কবলিত হতদরিদ্র মানুষ এবং রাজবাড়ী রেলস্টেশনে ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

এসময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতিশ্বর পাল, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারিফ-উল-হাসান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক জানান, রাজবাড়ীতে হঠাৎ করেই শীত বেড়েছে। ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ শীতে কষ্ট পাচ্ছে। বিষয়টি অনুধাবন করে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ বরাদ্দের অংশ হিসেবে শতাধিক কম্বল বিতরণ করা হয়। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram