ঢাকা
logo
প্রকাশিত : December 19, 2024

লাউয়াছড়া বনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জের লাউয়াছড়ায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সাম্য দে (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে লাউয়াছড়া বনের লেভেলক্রসিং এলাকায় লাউয়াছড়া বনে সেলফি তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী সাম্য দে শ্রীমঙ্গল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের ক্লার্ক রিতা দে ও শহরের মাস্টারপাড়া এলাকার প্রবাসী সুব্রত দের একমাত্র সন্তান। তিনি শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তার মৃত্যু হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো: সাখাওয়াত হোসেন বলেন, সিলেট-চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন সিলেট রেল স্টেশনে বিকল হয়ে পড়ে। আখাউড়া থেকে একটি ইঞ্জিন সিলেট যাওয়ার পথে লাউয়াছড়ায় এক শিক্ষার্থীকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হওয়ার খবর আমরা পেয়েছি। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘খবর পেয়ে আমাদের লোক হাসপাতালে গিয়েছে। শুনেছি ছেলেটি লাউয়াছড়া বনে ট্রেনের সাথে ছবি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram