ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৯, ২০২৪

থমথমে টঙ্গীর ইজতেমা ময়দান, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

টঙ্গীর ইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর আজ বুধবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই ইজতেমা ময়দান এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকালে থেকেই ইজতেমা মাঠ পুরোপুরি ফাঁকা দেখা গেছে। ময়দান ছেড়ে গেছেন মাওলানা সাদের অনুসারীরা। মাঠটি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যরা আছেন সতর্ক অবস্থানে।

আশপাশের ৩ কিলোমিটারের মধ্যে কাউকে অবস্থান করতে দেয়া হচ্ছে না। যারাই এসব এলাকা দিয়ে যাতায়াত করছেন, তাদের তল্লাশি করা হচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।

আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে জোড় ইজতেমা করতে চেয়েছিলেন মাওলানা সাদের অনুসারীরা। সাদপন্থীরা যেন ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারেন, সেজন্য আগে থেকেই ময়দানে অবস্থান করছিলেন মাওলানা জোবায়েরের অনুসারীরা। এতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটলে নিহত হন চারজন এবং আহত হন শতাধিক মানুষ। এ ঘটনায় হতাহতের দায় একে অপরের ওপর চাপায় উভয়পক্ষ।

এরপর গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বৈঠক হয়। এতে সরকারের পাঁচজন উপদেষ্টার সঙ্গে সাদ অনুসারীরা বৈঠক করেন। ওই বৈঠকে ইজতেমা ময়দান খালি করে দেয়ার নির্দেশনা দেয়া হয়।

আগামী ৩১ জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ পর্বে অংশ নেবেন মাওলানা জোবায়েরের অনুসারীরা। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে তিন দিনের বিশ্ব ইজতেমায় যোগ দেয়ার কথা রয়েছে মাওলানা সাদের অনুসারীদের।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram