ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৭
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৮, ২০২৪

শ্রীপুরে রাস্তা আটকে তাবলীগ জামাতের বিক্ষোভ

টঙ্গীর ইজতেমা ময়দানে হামলার ঘটনায় মাওলানা সাদ পন্থীদের বিচারের দাবিতে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মুসল্লিরা। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে রাস্তায় অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ থাকে ওই সড়কে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুজনের মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে মুসল্লিরা। তারা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে। এসময় বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে রাস্তা আটকাতে দেখা যায়।

এদিকে তাবলীগ জামাতের যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

এর আগে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও সাদপন্থি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত থেকে চলা সংঘর্ষে দুই মুসল্লির নিহতের খবর পাওয়া গেছে। উভয়পক্ষই নিহত মুসল্লিদের নিজেদের কর্মী বলে দাবি করেছে। সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram