ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২৪

বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলিত হয়নি ত্রিশালের একাধিক সরকারি অফিসে

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে একাধিক সরকারি অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ব্যাপক সমালোচনার ঝড়। জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে চলছে নানান আলোচনা-সমালোচনা। ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহলের ব্যক্তিগণ।

জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়। ত্রিশাল উপজেলা প্রশাসনের অনুষ্ঠান সূচিতেও পতাকা উত্তোলনের কথা বলা হয়েছে। তবে সরকারি নির্দেশনাকে মানেনি ত্রিশাল উপজেলা কৃষি অফিস, মৎস্য অফিস, শিক্ষা অফিস, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সমাজসেবা অফিস ও হিসাব রক্ষণ অফিস। সরকারি এসব ভবনগুলো উপজেলা পরিষদ চত্বরে থাকলেও আলাদা আলাদা ভবনে নিজস্ব কার্যালয় রয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, ত্রিশাল উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও উপজেলা কৃষি অফিস, মৎস্য অফিস, শিক্ষা অফিস, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সমাজসেবা ভবনসহ হিসাব রক্ষণ অফিসের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানিয়া রহমান জানান, ভুলবশত পতাকা টানানো হয়নি। আমি সরাসরি অনুষ্ঠানস্থলে চলে গিয়েছিলাম। অফিসে যারা ছিল তারা হয়তো পতাকা টানাতে ভুলে গিয়েছিল।

উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ জানান, এ বিষয়টি আমার জানা নেই।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram