ঢাকা
logo
প্রকাশিত : December 17, 2024

তিতাসে বাসের ধাক্কায় প্রাণ গেল চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর

মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় হোমনা-কুমিল্লাগামী নিউ একতা বাসের ধাক্কায় আহত রাফিউল বশর প্রিতম (১১) নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ১৯ দিন পর মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে সে মৃত্যুবরণ করেন।

শিক্ষার্থীর মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে শোকের ছায়া নেমে আসে এবং তিতাস উপজেলা ছাত্র সমাজ উপজেলার বাতাকান্দি বাজারে হোমনা-কুমিল্লা নিউ একতা সার্ভিসের ৯টি বাস আটক করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর সন্ধ্যায় গৌরীপুর-হোমনা সড়কের কলাকান্দি ফুল মিয়া স্টেশনের উত্তর পাশে রাস্তা পার হওয়ার সময় প্রিতমকে হোমনা-কুমিল্লা নিউ একতা সার্ভিস বাস চাপা দিলে গুরুতর আহত হয়। আহতের স্বজনরা খবর পেয়ে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ১৯ দিন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রিতম মারা যায়।

এদিকে নিউ একতা সার্ভিসের চালকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠে আসছে, বেপরোয়া ভাবে দ্রুত গতিতে তারা গাড়ি চালান। এবং তাদের এই বেপরোয়া গাড়ি চালানোর কারণে গৌরীপুর-হোমনা সড়কে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ছাত্র সমাজের দাবি গৌরীপুর-হোমনা সড়কে নিউ একতা সার্ভিস চালাতে হলে গতি কমিয়ে চালাতে হবে, তা নাহলে এই সড়কে একতা সার্ভিস বন্ধ থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram