ঢাকা
logo
প্রকাশিত : December 16, 2024

বিজয়নগরে ৪৭ লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৪৭ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটককৃত ভারতীয় শাড়ী গুলো আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা পৌঁনে ১২ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদের বিত্তিতে রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে উন্নত মানের ৩২৯ পিস ভারতীয় শাড়ী আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৪৭ লাখ ৫৩ হাজার টাকা।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, সীমান্ত দিয়ে ভারত হতে যে কোন প্রকার চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধপরিকর। অবৈধ চোরাচালানী মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram