ঢাকা
logo
প্রকাশিত : December 16, 2024

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তাহিরপুর উপজেলা সভাপতি সহ চারজন আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখা সভাপতি আশ্রাউজ্জামান ইমন (৩০) সহ চারজন কে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

রবিরাব রাত তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর এলাকার শনির হাওর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত হলো,তাহিরপুর উপজেলা শাখা সভাপতি আশ্রাউজ্জামান ইমন (৩০), সে উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে। এছাড়া অন্যান্যরা হলো, উপজেলা সদর ইউনিয়ন ঠাকুরহাটি গ্রামে শামসুল হকের ছেলে কৃষকলীগ নেতা মোরাদ মিয়া(৪৩), একই গ্রামের লোকেজ মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা মাকসুদ মিয়া (২০) ও একই গ্রামের মঞ্জু আখঞ্জির ছেলে ছাত্রলীগ নেতা রাহী আখঞ্জি (২০)।

আটককের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন। তিনি জানান, বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংঘটন ছাত্রলীগের তাহিরপুর উপজেলা শাখা সভাপতি আশ্রাউজ্জামান ইমন (৩০) সহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram