ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৬, ২০২৪

স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আটক আ.লীগের ৭ জন

মহান বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুবসহ ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ দুপুরের দিকে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুবসহ পাঁচজন সাভার স্মৃতিসৌধে ফুল দিতে আসেন। এ সময় তারা ফুলের ডালা থেকে আওয়ামী লীগের নাম মুছে দেয়।

তিনি জানান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম‍্যান মাহবুব, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনসহ সাত জনকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, আটক করে তাদের একটি কক্ষে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, ১৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের নেতৃত্বে স্থানীয় ঢাকা-১৯ আসনের সংসদ সদস‍্যের কর্মীরা স্মৃতিসৌধে ফুল দিতে আসেন।

পরে খবর পেয়ে ডিবি পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ সেখানে এসে ফুলের তোড়াসহ সাত নেতাকর্মীকে আটক করে।

এছাড়া কিশোরগঞ্জে শহীদ স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগ নেতা মোতায়েম হোসেন স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram