ঢাকা
logo
প্রকাশিত : December 14, 2024

জামায়াতে ইসলামী'র কারা নির্যাতিতদের সংবর্ধনা ও মিলন মেলা অনুষ্ঠিত

গংগাচড়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের গংগাচড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের উদ্যোগে কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা ও প্রাক্তন সদস্যদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) গংগাচড়া উপজেলা শাখা কার্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী জালিম সরকার আমাদের উপর মিথ্যা মামলা, কারাভোগ, এবং হত্যার ষড়যন্ত্র চালিয়েছে। আল্লাহর রহমতে আমরা কখনোই পিছপা হইনি। ইসলামের বিজয় কায়েম করতে আমাদের সংগ্রাম চলছে,চলবে ইনশাআল্লাহ্।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক প্রচার সম্পাদক রোকন উদ্দিন খান বলেন, স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত হয়েছে জনগণকে ইসলামী আদর্শে ফিরিয়ে আনার মাধ্যমেই দেশের প্রকৃত শান্তি সম্ভব।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে দিনাজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ বলেন, আমাদের আন্দোলন নিপীড়িত জনগণের মুক্তি এবং আল্লাহর বিধানের বাস্তবায়নের জন্য। ত্যাগের এই পথে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

গংগাচড়া উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।

নতুন পুরাতন কর্মীদের আগমনে অনুষ্ঠানস্থল প্রানবন্ত হয়ে ওঠে। শেষে কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মাননা প্রদান এবং প্রাক্তন সদস্যদের পুনর্মিলনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram