ঢাকা
logo
প্রকাশিত : December 14, 2024

কমলগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত 

পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর)   উপজেলার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে, কমলগঞ্জ পৌর শাখার তত্বাবধানে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। 

কমলগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ ফাত্তাহুর রশিদ মাহফুজ এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। 

সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৫০০ জন চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা এবং  তাদের মধ্যে থেকে ৫০ জন রোগীকে অপারেশনের আওতায় আনা হয়।

বেলা ১১টার ফ্রি চিকিৎসা ক্যাম্প ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ পরিষদ কমলগঞ্জ পৌর শাখার সভাপতি মাওঃ জুনাইদ আহমদ আস্তফা'র সভাপতিত্বে ও মাওঃ মুহাম্মদ সিহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড ডি এম সাদিক আল শাফিন,  মৌলভীবাজার মুসলিম কমিনিউটির প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ শেখ গাজী নুরে আলম হামিদী, সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা মাও: নুরুল মুক্তাকিম জুনাইদ,  কমলগঞ্জ পৌর বনিক সমিতির সহ সভাপতি  কাজী মামুনুর রশিদ, কমলগঞ্জ সমাজ কল্যান পরিষদের পৃষ্টপোষক  মাওঃ লুৎফর রহমান জাকারিয়া , সিনিয়র সভাপতি মাওঃ হুসাইন আহমদ খালেদ, সাধারণ সম্পাদক হাফিজ লুৎফর রহমান শিপন, অর্থ সম্পাদক শামসুল ইসলামসহ আরো অনেকে। 

পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram