ঢাকা
logo
প্রকাশিত : December 14, 2024

আত্রাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও আলোচনা সভা

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ )প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার(১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় আহসান গঞ্জ পুরাতন রেলওয়ে স্টেশনে  শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শহীদ বুদ্ধিজীবীদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ এর তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির শান্তি,আগ্ৰগতি এবং শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন,আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন,উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান সাগর,

বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বুলু,সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান,ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার,ওসি (তদন্ত) মোঃ লুৎফর রহমান,

উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রমুখ। দিনের কর্মসূচীর অংশ হিসেবে সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram