ঢাকা
logo
প্রকাশিত : December 14, 2024

৭ শহীদের স্মরণে ও খুনিদের বিচারের দাবিতে কোম্পানীগঞ্জ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: ২০১৩সালের ১৪ই ডিসেম্বর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাসপাতাল রোডে তৎকালীন জামায়াত-শিবিরের শান্তিপূর্ণ মিছিলের অনুমতি দিয়ে মিছিল শুরু করতে না করতে পুলিশ ও আওয়ামী ক্যাডারদের যৌথ গুলিতে নিহত ৭ শহীদের স্মরণে ও খুনিদের বিচার বাদীতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

১৪ (ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার বসুরহাট জিরোপয়েন্টে উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা মোশারফ হোসেন এর সঞ্চালনায় ও উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী জেলার আমীর ইসহাক খন্দকার, নায়েবে আমীর মাওলানা সাইয়েদ আহমেদ, মাওলানা নিজাম উদ্দিন ফারুক, দক্ষিণ জেলা সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন, জেলা সহ সেক্রেটারী ইসলাম হোসেন মানিক, আলমগীর মোহাম্মদ ইউসুফ, ডা. মোয়াজ্জেম হোসেন, সাবেক শিবির নেতা হাফেজ জহির উদ্দিন প্রমুখ। সমাবেশে একাত্বতা পোষণ করে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহমুদুর রহমান রিপন ও নুরুল আলম সিকদার। 

বক্তারা রক্ত স্নাত এই কোম্পানীগঞ্জে শহীদদের রক্তের প্রতিশোধ হিসেবে নোয়াখালী-৫ আসনের সকল জাতীয় ও স্থানীয় সরকারের আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram