ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৪, ২০২৪

কিশোরগঞ্জে গরুচোর সন্দেহে পিটিয়ে ২ জনকে হত্যা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে গরুচোর সন্দেহে পিটুনিতে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার দেওঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার মো. শাহজাহান এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্রামের মো. নাসির।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ ও একটি মহিষ উদ্ধার করে পুলিশ। রাতের অন্ধকারে মহিষ চুরি করে পালানোর সময় এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।

ওসি আরও জানান, এদের মধ্যে নিহত শাহজাহান চিহ্নিত গরুচোর, তার বিরুদ্ধে গরুচুরির একাধিক মামলা রয়েছে। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উদ্ধার করা মহিষটি থানায় পুলিশ হেফাজতে রাখা আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram