ঢাকা
logo
প্রকাশিত : December 13, 2024

মোংলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

মো: এনামুল হক, মোংলা: রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার লিফলেট বিতরণ ও পথসভা করেছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল হালিম খোকন। বাগেরহাটের রামপালের ভোজপাতিয়া বাজারে শুক্রবার বিকেলে এই কর্মসূচি পালন করেন তিনি।

এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্য শেখ আব্দুল হালিম খোকন বলেন, জনগণ আগামীতে রাষ্ট্র কাঠামো মেরামতের দায়িত্ব বিএনপিকে দিলে তার নেতা তারেক রহমান সঠিকভাবে দেশ পরিচালনা করবে। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে এই দেশে আর ঠাঁই না দিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান তিনি।

খোকন বাগেরহাটের মোংলা-রামপাল (বাগেরহাট-০৩ আসন) নির্বাচন করতে প্রতিদিনই সভা সমাবেশ করে জনগণের আস্থা অর্জন করে চলেছেন।

এ পথসভায় আরো বক্তব্য রাখেন ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরফদার এনামুল হক প্রিন্স, সাধারণ সম্পাদক আল আমিন শেখ ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আঃ হান্নান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram