ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৩, ২০২৪

টাঙ্গাইলের কালিহাতী বিলে ভেসে উঠল নিখোঁজ ব্যক্তির লাশ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৫দিন পর বিল থেকে লিটন মিয়ার (৪৪) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা বিল থেকে তার লাশ পাওয়া যায়। লিটন উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামের মৃত আতশ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

জানা যায়, লিটন বানকিনা এলাকায় বন্ধুদের সাথে মাঝে মধ্যে জুয়া খেলতেন। গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় কালোহা পশ্চিমপাড়া তিনি জুয়া খেলতে বসেন। সেখানে লোকজনের সাড়া শব্দ পেয়ে জুয়ারিরা কালোহা বিলের দিকে পালিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। লিটনের পরিবারের সদস্যরা ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। সন্ধ্যার দিকে জেলেরা বিলে মাছ ধরতে গিয়ে লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, কালোহা বিলে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করি। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram