ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:১০
logo
প্রকাশিত : ডিসেম্বর ১২, ২০২৪

হাটহাজারীতে স্কুল মাঠে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ স্কুলের মাঠ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই যুবকের বয়স আনুমানিক ২৮-২৯ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় জানাতে পারেনি হাটহাজারী মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফতেয়াবাদ স্কুল মাঠে আনুমানিক ২৯ বছরের এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। গায়ের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখেছে বলে জানায় কেউ কেউ। পরে হাটহাজারী মডেল থানায় খবর দেওয়া হলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন। তিনি বলেন, ওই ব্যক্তির এখনো কোনো পরিচয় মেলেনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram