ঢাকা
logo
প্রকাশিত : December 11, 2024

যশোরে সড়কের পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার দূর্বা ডাঙ্গায় কোনাখোলা সড়কের পাশ থেকে জহিরুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঐ সড়কের পাশের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, তার শরীরের ‌বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে তারা।

নিহত জহিরুল ইসলাম মণিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের খোরশেদ সানার ছেলে। কোনাকোলা বাজারে তার একটি স্যানিটারি পার্টসের দোকান রয়েছে।

মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, জহিরুল ইসলাম গত মঙ্গলবার সকালে তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে কোনাকোলা বাজারে নিজের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। আজ সকালে পথচারীরা ঝোপের মধ্যে তার লাশ দেখে থানায় খবর দেয়। এরপর সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, নিহতের শরীরের একাধিক জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram