ঢাকা
logo
প্রকাশিত : December 2, 2024

আওয়ামীলীগের দোসর কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে চট্টগ্রামে মানববন্ধন

মাজহারুল ইসলাম রানা, নগর প্রতিনিধি, চট্টগ্রাম: নগরের আকবরশাহ থানাধীন ১নং ঝিলের জনগণের ভোটে নির্বাচিত মহল্লা কমিটির মেম্বার নুরুল আলম নুরুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে নাছিয়া ঘোনাও ১নং ঝিলের এলাকাবাসী।

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন পূর্ব ফিরোজ শাহ ১নং ঝিলের বায়তুন নুর জামে মসজিদের সামনে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে মোঃ জসিম, মোঃ কাশেম, মোঃ ইব্রাহীম খলিল, মোঃ রাশেদ, মোঃ বাবুল মোঃ সাব্বির, নাছিমা বেগম বক্তব্য রাখেন।

তারা বলেন, দীর্ঘ বছর আওয়ামীলীগের শাসনামলে অত্র এলাকার বসবাসকারী সাধারণ জনগণ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। নুরুল আলম নুরু করনাকালীন সময় সাধারণ অসহায় মানুষের পাশে দাড়িয়ে সেবা দিয়েছেন। পরবর্তী জনগণের ভোটে নির্বাচিত হয়ে যখন মানুষের দৌড় গোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে ঠিক তখনই আওয়ামীলীগের দোসররা বার বার মিথ্যা মামলা দিয়ে হয়রানির করেছে। এসময় নুরুল আলম নুরুর বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram