ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩০
logo
প্রকাশিত : ডিসেম্বর ১, ২০২৪

কমলগঞ্জের মাধবপুর লেক এ দৃষ্টিনন্দন স্মারক উদ্বোধন

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: পর্যটনের অপার সম্ভাবনাকে আরও আকৃষ্ট করতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নয়নাভিরাম মাধবপুর লেক এ কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর পরিকল্পনা ও বাস্তবায়নে দৃষ্টিনন্দন স্মারক "আই লাভ ইউ" এর শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের অর্থায়নে রোববার বিকাল ৪টায় স্মারকটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। লেক ভিউ পয়েন্ট উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি, এম সাদিক আল সাফিন, মাধবপুর চা বাগান ব্যবস্থাপক, স্থানীয় ইউপি সদস্য মোতাহের আলীসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কমলগঞ্জ উপজেলার নয়নাভিরাম মাধবপুর লেক এ পর্যটকদের মনোমুগ্ধকর ও আকর্ষণীয় করে তুলতে উপজেলা প্রশাসনের অর্থায়নে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর পরিকল্পনায় ও বাস্তবায়নে দৃষ্টিনন্দন স্মারক "আই লাভ ইউ" নির্মাণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram