ঢাকা
logo
প্রকাশিত : December 1, 2024

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নাহিদ প্রামাণিক (২০) নামে এক অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া কালিকাপুরস্থ পাবনা সুগার মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ পাবনা সদর উপজেলার টেবুনিয়ার ছোট মাটিয়া বাড়ি গ্রামের সুমন প্রামাণিক এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেবুনিয়া থেকে দাশুড়িয়ার দিকে আসা অটোভ্যানটির সাথে দাশুড়িয়া থেকে পাবনাগামী ট্রাকটির পাবনা সুগার মিলের সম্মুখে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক নাহিদ মারা যান।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং পরিচয় সনাক্ত করে। এ বিষয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram