ঢাকা
logo
প্রকাশিত : November 21, 2024

বাগেরহাটে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী সোহাগ শেখ (৪০) পলাতক রয়েছে। নিহত ডলি বেগমের (৩৫) স্বামীর বাড়ী খুলনার রূপসা এলাকার হলেও স্বামী সোহাগের সাথে বাগেরহাটের ফকিরহাটের লখপুরে একটি ভাড়া বাড়িতে বসবাস করতো।

ডলি বেগম বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার মোক্তার মীরের মেয়ে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের মা বাদি হয়ে ফকিরহাট থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন।

নিহতের মা নার্গিস বেগমসহ স্বজরনা জানান, বুধবার বিকেলে ডলি বেগমের স্বামী সোহাগ শেখ নিহতের মা ও নিকট আত্মীয়দের ফোন করে জানান, ডলি ঘুমের ট্যাবলেট খেয়েছে। তারা ফোন পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন ডলি বেগম মৃত অবস্থায় পড়ে আছে। ঘটনাস্থলে নিহতের স্বামীকে না পেয়ে তাকে ফোন করলে জানান তিনি যশোরে আছেন। তখন পুলিশকে অবহিত করলে তারা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করেন। পারিবারিক কলহে ডলির স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের মা নার্গিস বেগম নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, বুধবার বিকেলে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। বৃহস্পতিবার সকালে মরদেহের ময়না তদন্ত বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের স্বামী শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে গেছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা সম্ভব হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram