ঢাকা
logo
প্রকাশিত : November 19, 2024

ভারতে পালানোর সময় গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ আটক

ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও গাসিকের সাবেক ভারপ্রপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

মঙ্গলবার ১৯ নভেম্বর সকালে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। সেই সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের ৪৩নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। ২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পরে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ। এর আগেও আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram