ঢাকা
logo
প্রকাশিত : November 17, 2024

হবিগঞ্জে নারীকে ছুরিকাঘাতে হত্যায় যুবক গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে নারীকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি মো. মান্না মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

গ্রেপ্তার মান্না হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। গ্রেপ্তারের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় থানায় হস্তান্তর করা হয়।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে র‍্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর সাভার মডেল থানার ঝাউচর বাজারে অভিযান চালিয়ে মান্নাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ অক্টোবর হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের পান্না আক্তার ও তার বান্ধবী লাকী আক্তার মান্নাকে পূর্ব বিরোধের জেরে মাটিতে ফেলে মারধর করেন। মান্না পালিয়ে যেতে চাইলেও তারা তাকে ধাওয়া করেন। এ সময় মান্না তার সঙ্গে থাকা ছুরি দিয়ে পান্নাকে আঘাত করে জখম করেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় পান্নার মৃত্যু হয়। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মান্নাকে পান্না হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram