ঢাকা
logo
প্রকাশিত : November 12, 2024

মানিকগঞ্জে তারণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা।

মঙ্গলবার দুপুরে জেলা তথ্য কার্যালয় আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ খলিলুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, ছাত্র প্রতিনিধি নাহিদ মনির, শফিক আদনান ও ফাতেমা আক্তার।

বক্তারা বলেন, বায়ান্ন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আগষ্টের ছাত্রজনতার অভুত্থানে নেতৃত্ব দিয়ে তরুণ সমাজ। নতুন এই বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর। তরুণরাই আগামীর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর সঠিক পথ দেখাতে তরুণদের সাথে থাকবে শিক্ষক-অভিভাবকসহ সমাজ সচেতন মানুষ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram