ঢাকা
logo
প্রকাশিত : October 25, 2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভবিষ্যতে কোন পলিটিকাল প্লাটফর্ম হবেনা: সারজিস আলম

সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্লাটফর্ম ভবিষ্যতে কোন পলিটিকাল প্লাটফর্ম হবেনা এটা শতভাগ নিশ্চিত। কিন্তু এই প্লাটফর্মের যে মানুষগুলো তারা যদি ভবিষ্যতে রাজনীতি করতে চায়, অন্য কোন নামে, অন্য কোন ব্যানারে, নতুন করে কিছু একটা তৈরি করে, সেটা তো অবশ্যই রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক অধিকার তাদের আছে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে মাদারীপুর পৌসভার হলরুমে মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এই মুহূর্তে বাংলাদেশে অভ্যুত্থান প্রাথমিক ভাবে শুধু একটা সফলতা আসলো। এটার বিরুদ্ধে চক্রান্ত ডে-বাই-ডে বাড়তেছে। আপনি যদি এখানে এখুনি ওই ইউনাইটেড না থেকে, ওই চিন্তাটাতে চলে যান এবং অভ্যুত্থানটাকে এখনো টিকিয়ে রাখার যে চেষ্টা এটাতে না থাকেন, তাহলে সবচেয়ে বড় যে জিনিসটা হবে বিভাজনটা তৈরি হবে।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা, মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram