ঢাকা
logo
প্রকাশিত : October 24, 2024

ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে ফকিরহাটে ভারী বৃষ্টি, জনদুর্ভোগ

মো: সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বঙ্গপোসাগরে ঘূর্ণিঝড় দানার প্রভাবে বাগেরহাটের ফকিরহাটে উপজেলায় বৃহস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সাথে মাঝে মধ্যে ঝড়ো হাওয়ায় রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। এ অবস্থায় খেটে খাওয়া মানুষ সমস্যায় পড়েছেন।

উপজেলার মোড়, ডাকবাংলো মোড়, ব্র্যাক মোড়, কাটাখালী মোড়সহ বিভিন্ন ব্যস্ততম স্থানগুলো ফাঁকা দেখা গেছে। বিশেষ প্রয়োজনে যারা বাইরে এসেছেন, তাঁদেরও দ্রুত ঘরে ফেরার জন্য তাড়াহুড়া করতে দেখা গেছে। স্কুল কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।

উপজেলার পেশাজীবী মানুষের মধ্যে দিনমজুর, ভ্যান রিক্সা চালক ও নিম্ন আয়ের মানুষ এই বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন। এছাড়া জরুরী কাজে বাইরে আসা মানুষদের যানবাহনের জন্য রাস্তায় দীর্ঘ সময় দাড়িয়ে থাকতে দেখা গেছে। উপজেলার সদর বাজারের অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এ পরিস্থিতিতে ফকিরহাটের নিম্নাঞ্চলে বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা। কেন্দুয়ার বিল, ফলতিতা, ডহর মৌভোগ এলাকার মাছের ঘের ডুবে যাওয়ার আশঙ্কায় মাছ চাষীদের মাটির বাঁধ ও জাল দিয়ে মাছ আটকানোর কাজে ব্যস্ত দেখা গেছে। ভারী বর্ষলে মৌসুমী সবজি চাষীদের খেতের ব্যপক ক্ষতি হচ্ছে বলে চাষীরা জানান।

ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কোহিনুর জাহান জানান, ফকিরহাটে ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। মোবাইল টীম, মেডিকেল টীম ও ৯২টি অস্থায়ী সাইক্লোন সেল্টার প্রস্তুত রয়েছে। বিদ্যুৎ বিভাগ, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স টীম প্রস্তুত রয়েছে। গর্ভবতী নারীদের বিশেষ যত্নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram