ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2024

সরাইলে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মোঃ আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি হত্যা মামলায় চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চুন্টা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।

গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে সরাইল থানায় কর্মরত এসআই মোঃ রহমান খান পাঠান সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে সরাইল-অরুয়াইল আঞ্চলিক সড়কের বিএডিসি সিএনজি ষ্টেশন এর সামনে রাস্তার উপর সিএনজি হতে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত চুন্টা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের মুজান মিয়ার ছেলে লিটন মিয়া হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এসআই মোঃ রহমান খান পাঠান।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা মামলায় চেয়ারম্যান হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram