ঢাকা
logo
প্রকাশিত : October 20, 2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় টাঙ্গাইলের ভারড়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার ভারড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু বকর সিদ্দিক উপজেলার আটা পাড়া গ্রামের মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ভারড়া বাজারে শান্তিপূর্ণ ভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা চালায়। এ ঘটনায় শিক্ষার্থী তাহাজ উদ্দিন ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০/৩৫ জনের নামে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। তিনি এ মামলার ১ নাম্বার আসামী। গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিককে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram