ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫২
logo
প্রকাশিত : অক্টোবর ১৯, ২০২৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ২জন নিহত

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রেজুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন আরও দুইজন।

নিহতরা হলো, ইবনে সিনা ফার্মাসিটিক্যালের রিপ্রেজেনটেটিভ শফিকুল ইসলাম ও রাজশাহীর পুঠিয়ার উৎসব দত্ত। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহীতে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাককে ওভারটেক করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। আহত দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram