ঢাকা
logo
প্রকাশিত : October 17, 2024

সংখ্যানুপাতিক প্রথায় জাতীয় নির্বাচন হতে হবে: টাঙ্গাইলে ভিপি নুর

টাঙ্গাইল প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক ওরফে ভিপি নুর বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালিন সরকার যথা সময়ে নির্বাচন দেবে। তার আগে নির্বাচন কমিশন ও নির্বাচনী পদ্ধতি সংস্কার করা হবে। গণঅধিকার পরিষদ মনে করে- আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হতে হবে। অর্থাৎ যে রাজনৈতিক দল ১ শতাংশ ভোট পাবে- সে দল সংসদে তিনটি আসন পাবে। তাহলে কোন দলের একক মাতব্বরী থাকবে না, সংসদে রাজনৈতিক দলগুলোর দ্বৈত্য-দানব হওয়ার সুযোগ থাকবেনা।

বুধবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে টাঙ্গাইলের গোপালপুরের নলিন বাজারে হেমনগর ইউনিয়ন গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যেই লঙ্কায় যায়, সেই রাবণ হয়’ গত ৫০ বছরে যারাই পালাক্রমে ক্ষমতায় ছিল- তারা সবাই পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে ব্যবহার করেছে। সবকিছুতে দলীয়করণ করার চেষ্টা করেছে। যেই দলই ক্ষমতায় যায়- দলের একটা আধিপত্য সমাজে বিস্তার করার চেষ্টা করে। ফলে তাদের দাপটে সাধারণ মানুষ প্রকৃত অর্থে অসহায় হয়ে পড়ে। এটা শুধু হাসিনার জামানায় নয়- দেখা গেছে সবার সময়ই একই অবস্থা ছিল। শেখ হাসিনা আল্লাহ-খোদাকে ভয় করে নাই। নিজেকে যেভাবে আল্লাহ-খোদার পর্যায়ে নিয়ে মানুষকে দমন-পীড়ন চালিয়েছেন- তা অন্য কেউ করে নাই।

ভিপি নুর বলেন, সরকার ছয়টি সংস্কার কমিশন করেছে। কমিশন তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিবে। সংস্কারের মাধ্যমে অন্তর্বর্তীকালিন সরকার যদি দেশকে একটা লাইনে নিতে পারে তাহলেই ভালো।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন ২০১৮ সালে আমরা জন্ম দিয়েছি। সরকারি চাকুরিতে একটা বৈষম্য ছিল- এটা পরিবর্তন দরকার ছিল।

এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য শাকিলুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সম্পাদক রাশেদ খান, বৈষম্য বিরোধী ছাত্র আব্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, তছলিম ইসলাম, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram