ঢাকা
logo
প্রকাশিত : October 16, 2024

নড়াইলের কালিয়ায় মোবাইল না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় বাবার কাছে মোবাইল চেয়ে না পেয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে লামিয়া আক্তার (১৪) নামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী।

বুধবার (১৬ অক্টোবর) কালিয়ার পুরুলিয়া গ্রামে ভাড়া বাড়িতে সে আত্মহত্যা করে। নিহত লামিয়া আক্তার উপজেলার হামিদপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। সে চাচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আলমগীর হোসেন তাঁর তিন মেয়েকে নিয়ে এক বছর যাবত পুরুলিয়া গ্রামের বেলায়েত হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করেন। সকাল ১০ টার দিকে লামিয়া তার বাবার কাছে মোবাইল চায়। বাবা ফোন না দিয়ে ছোট মেয়ে মাহিয়াকে নিয়ে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে চলে যায়। মোবাইল না পেয়ে অভিমানে লামিয়া ঘরের পূর্ব পাশের রুমে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। ঝুলন্ত অবস্থায় আশেপাশের লোক দেখতে পেয়ে তার বাবাকে ফোনের মাধ্যমে জানায়।
পরবর্তীতে তাঁকে উদ্ধারকরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram