ঢাকা
logo
প্রকাশিত : October 16, 2024

দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে: যুবদল সভাপতি

বাগেরহাট প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাংলাদেশের মানুষ। গত ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতার পরও দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। বিচ্ছিন্ন দু-একটি সত্য ঘটনা ছাড়া বিএনপির বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার হচ্ছে। সে কারণে দলটির আয়নাস্বরূপ যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাবধানে রাজনীতি করতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাটে ‘আমরাই গড়বো আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

যুবদলের সভাপতি মুন্না আরও বলেন, সারা দেশেই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তথা বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, নিচ্ছি এবং নেব। দুষ্টু লোকদের স্থান বিএনপিতে হবে না বলে দেশনায়ক তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন। আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে। সে কারণে মানুষের কাছে তারেক রহমানকে শ্রদ্ধার আসনেই রাখতে হবে।

বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত যৌথসভা কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন নাজমুল হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমূল হাসান, যুবদলের সিনিঃ যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন তারেক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শফিউদ্দিন শফি, জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইতিহাস টিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজ সেবা সম্পাদক মামুন হাশেমী দীপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান যাদুসহ স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram