ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০৪
logo
প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২৪

নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামিল হায়দার, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে মোঃ আব্দুল্লাহ (০২) নামে এক শিশু বাড়ির পাশে মারা গেছে।

বুধবার (১৬ অক্টোবর) সকাল দশটার সময় উপজেলার নলডাঙ্গা পৌরসভার হলুদঘর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু আব্দুল্লাহ ওই গ্রামের মোঃ সোহেল রানা মরুর ছেলে। শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। কিন্তু সকলের অগোচরে বাড়ির আঙ্গিনার পাশেই একটি পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়। টের পেয়ে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনরা।

নলডাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি বিষয়টি নলডাঙ্গা থানা পুলিশকে অবহিত করেছেন বলে জানান তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram