ঢাকা
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪১
logo
প্রকাশিত : অক্টোবর ১৫, ২০২৪

মাটিরাঙ্গায় বাজার মনিটরিং, ভোক্তা অধিকার আইনে জরিমানা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পার্বত্য খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাজার মনিটরিং করেছেন ইউএনও-এসিল্যান্ডসহ বাজার মনিটরিং সংক্রান্ত ‘বিশেষ টাস্কফোর্স' কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম মাটিরাঙ্গা বাজারের হোটেল-রেস্তোরা, মুদি দোকান, চালের আড়ৎ ও কাঁচা বাজার মনিটরিং করেন।

বাজার মনিটরিং কালে আজকের মধ্যে প্রতিটি দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম অসাধু ব্যবসায়ীদের সতর্ক করেন এবং বিনা কারণে পণ্যের মূল্য বৃদ্ধি করলে আইনগত ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন। এসময় প্রতিটি হোটেল মালিককে নিজ দায়িত্বে হোটেল সংলগ্ন ধলিয়া লেকের ময়লা-আবর্জণা পরিস্কারের নির্দেশনা দেন তিনি।

এসময় ফ্রিজে পুরনো ব্রয়লার মুরগীর মাংস মজুদের দায়ে মাটিরাঙ্গার বিআরটিসি হোটেল এন্ড শারমিন বিরিয়ানী হাউজ কে ভোক্তা অধিকার আইনে তিন হাজার টাকা জরিমানা করেন।

এ সময় মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হালদার, উপজেলা মৎস্য অফিসার মো. আরিফুল মোল্লা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সোমেন চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. ফয়জুল্লাহ মীর ছাড়াও বাজার মনিটরিং সংক্রান্ত ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram