ঢাকা
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪২
logo
প্রকাশিত : অক্টোবর ১৫, ২০২৪

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর যুবকের মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর মুরাদপুর রেলগেট এলাকায় ফেক্সের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁশখালীর মো. খালেদ বিন রশিদ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সম্পর্কিত এক চাচাতো ভাই মো. সাকিব।

গত সোমবার (১৪ অক্টোবর) বেলা ১টার দিকে ওই দোকানে বিদ্যুৎ সুইচ দিতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় লোকজন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. খালেদ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পূর্ব ইলশা হাজী মোহাম্মদ মিয়া কন্ট্রাক্টর বাড়ীর মাওলানা রশিদ আহমদের ছেলে।

নিহতের চাচাতো ভাই মো. সাকিব বলেন, 'নগরির মুরাদপুর রেলগেট এলাকায় মো. খালেদ ফেক্সের দোকানে চাকরি করতো। সেখানে ঘটনার দিন দুপুরে বিদ্যুৎ সুইচ দিতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তী চমেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ বাড়িতে নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় বাঁশখালীস্থ তার নিজ এলাকায় জানাযার নামায সম্পন্ন হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram