ঢাকা
logo
প্রকাশিত : October 14, 2024

মধুখালী উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়। তারই পরিপ্রেক্ষিতে নগরকান্দা থানায় একটি হত্যা মামলায় বিএনপির সংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে প্রধান আসামী করে হত্যা মামলা হয়। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মধুখালী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে চিনিকল সড়কের মাছের আড়ত এলাকা থেকে জয়দের রায় ও ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে মাছের আড়ত এলাকায় সাংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদলের সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান জয়দের কুমার রায়, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস বিশ্বাস জাপান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায় মোঃ ইকবাল হোসেন ইকবাল, পৌর সেচ্ছাসেবক দল সদস্য সচিব মোঃ ইমাম হোসেন, যুবনেতা আলম বিশ্বাস, গাজনা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মোস্তফা আবির তাজ, মোঃ নজরুল ইসলাম নান্নু, মোঃ রায়সুল ইসলাম রাসেল, মোঃ রাকিবুল ইসলাম, বাধন মন্ডল, শেখ জুয়েল, রিজিয়েম রহমান জিএম, সোহেল শেখ, পারভেচুর রহরমান, শিপ্লু মৃধা, মাহামুদুল হাসান, ইদ্রিস মোল্যা, ফরিদ, রাকিব, রাজ, মামুনসহ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram