ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০৫
logo
প্রকাশিত : অক্টোবর ১৩, ২০২৪

আত্রাইয়ে বিদ্যুতায়িত হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিদ্যুতায়িত হয়ে সাবেক ইউপি সদস্য নূর ইসলাম (৪৫) মারা গেছেন। তিনি উপজেলার ইসলামগাঁথি গ্রামের সাদেক আলীর ছেলে।

জানা যায়, রোববার (১৩ অক্টোবর) তিনি স্থানীয় একটি কবরস্থানের গাছ কাটছিলেন। এ সময় মেইন লাইনের সাথে ইলেক্ট্রনিক্স করাতের সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই জোনের এজিএম রাজু হাসান বলেন, নূর ইসলাম গাছ কাটার জন্য বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনের সাথে ইলেক্ট্রনিক্স করাতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। যে সংযোগটি ছিল অবৈধ।

আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram