ঢাকা
logo
প্রকাশিত : October 13, 2024

আড়াইহাজারে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কালাপাহাড়ীয়ায় ইউনিয়নের ইজারকান্দী এলাকায় যুবদলের সভাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, ওই দিন বিকেলে কালাপাহাড়ীয়া ইউনিয়নের যুবদল সভাপতি ফকির জহিরের নেতৃত্বে একটি মিছিল ইজারকান্দী এলাকায় সভাস্থলের পৌঁছালে ওই সময় কদমীরচর এলাকা হতে সাবেক ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মুসা সিরাজীর নেতৃত্বে একটি মিছিল সমাবেশ যাওয়ার সময় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ওই মিছিলে লোকজন কম বলে তাঁদেরকে সমাবেশ যোগ না দিতে মাইকে ঘোষণা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ওই সময় ফকির জহিরের লোকজন টেটাঁ, বল্লম এবং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুসার লোকজনের উপর হামলা চালায়।

এ হামলায় উভয়পক্ষের অন্তত ১৫ জন যুবদলের নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন- যুবদল নেতা সফর আলী, আক্তার হোসেন, শেখ ফরিদ, আবদুল্লাহ আসিফ, সাজ্জাদ ও ছাত্রদল নেতা শাওন প্রমূখ। তারা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ সংঘর্ষের ঘটনা শুনে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় লোকজন জানান, সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সংঘর্ষের ঘটনা শুনে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram