ঢাকা
logo
প্রকাশিত : October 13, 2024

কুতুবদিয়ায় জাহাজে আগুন

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে নোঙর করা এলপিজি বহনকারী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কোস্টগার্ডের জাহাজ ছাড়াও চারটি অগ্নিনির্বাপনী ও উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনে। এতে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (১২ অক্টোবর) গভীর রাতে জাহাজটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

কোস্টগার্ড জানায়, কুতুবদিয়ার দক্ষিণে কৈয়ারবিল পয়েন্টে নোঙর করা ছিলো এলপিজি সোফিয়া নামের ট্যাংকারটি। ঘটনার সময় জাহাজে বেশ কয়েকজন ক্রুসহ এক ইন্দোনেশিয়ান চিফ অফিসার অবস্থান করছিলেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নৌবাহিনী গিয়ে ক্রুদের উদ্ধারের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে চট্টগ্রাম থেকে কোস্টগার্ড ও বন্দরের জাহাজ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram