ঢাকা
logo
প্রকাশিত : October 11, 2024

যশোরে নারীকে জবাই করে হত্যা করলো তালাকপ্রাপ্ত স্বামী

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার চাচড়া গোয়ালদাহ গ্রামে নূর নাজমা (৩০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার প্রাক্তন স্বামী। ঘটনাটি গটেছে শুক্রবার দুপুরে সাড়ে ৩টার দিকে গোয়ালদাহ মিকুল ব্রিকসের পাশে। নুর নাজমা গোয়ালদাহ মিয়া পাড়ার মশিয়ার রহমানের মেয়ে।

এলাকার একাধিক সূত্র জানিয়েছে, নূর নাজমার বিয়ে একই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে সালাউদ্দিনের (৪১) সাথে। মাত্র চারমাস আগে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের অবনতি ঘটে। নুর নাজমা তার স্বামী সালাউদ্দিনকে তালাক দিয়ে দেন। সালাউদ্দিন মূলত ভবঘুরে ধরনের। তালাকপ্রাপ্ত হওয়ার পর সে ক্ষিপ্ত হয়ে উঠে। শুক্রবার সকালের দিকে সালাউদ্দিন তার প্রাক্তন স্ত্রী নুর নাজমার বাড়িতে যান এবং গালিগালাজ করেন। দুপুর সোয়া তিনটার দিকে নুর নাজমা তার পালিত গরু দেখার জন্য স্থানীয় পিকুল ব্রিকসের পাশে যান। সেখানে আগেই লুকিয়ে ছিলেন সালাউদ্দিন। তিনি একটি ধারালো অস্ত্র দিয়ে নুর নাজমাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এরপর নাজমাকে সেখানে পড়ে থাকতে দেখেন একই এলাকার রুস্তম আলীর মেয়ে শীলা। তিনি সকলকে সংবাদ দিলে স্থানীয় লোকজন পুলিশে সংবাদ দেয়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল জুয়েল ইমরান যশোর কোতোয়ালি থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক সহ উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ আসামি আটকের জন্য অভিযান চালাচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram