ঢাকা
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:০৪
logo
প্রকাশিত : অক্টোবর ১১, ২০২৪

শার্শায় বিভিন্ন‌ পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন

শার্শা (যশোর) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মহা সপ্তমীতে যশোরের শার্শার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন শার্শা উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে শার্শা উপজেলার গোগা ও কায়বা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে যান এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে মতবিনিময় সহ পূজার সার্বিক বিষয় সর্ম্পকে খোঁজখবর নেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজি নাজিব হাসান।

এসময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজি নাজিব হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর ইসলাম,‌ আনসার ভিডিপি অফিসার আব্দুল্লাহ আল রাসেল সহ বিজিবি, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজি নাজিব হাসান জানান, সুষ্ঠুভাবে পূজা আয়োজনে সব রকমের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও কাজ করছে মনিটরিং টিম। সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করলে প্রশাসনকে অবহিত করার সাথে সাথে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেন পূজা কমিটিকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram