ঢাকা
logo
প্রকাশিত : October 10, 2024

ঈশ্বরদীতে এক যুবকের লাশ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলায় নয়ন ইসলাম (২৮) নামে এক যুবককে চাকু দিয়ে খুঁচিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়‌ইচারা গ্রামের মধ্যপাড়ার লিচুবাগান থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নয়ন ইসলাম ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়‌ইচারা গ্রামের নজরুল ইসলাম কাঁঠ ব্যবসায়ীর ছেলে। তিনি জয়নগর শিমুলতলা মোড়ে টিভি/ফ্যান মেরামত করতেন।

নিহত নয়নের মামা জলু বলেন, নয়ন দোকান থেকে রাত ১০টার মধ্যে বাড়িতে ফিরত। বুধবার মধ্যরাতেও বাড়িতে না আসায় বাজারের দোকানসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আজ সকালের বড়‌ইচারা মধ্যপাড়া এলাকায় লিচুর বাগানে নয়নের লাশ পাওয়া যায়। তার মুখ ও গলায় চাকু দিয়ে খুঁচিয়ে মারার দাগ আছে এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লিচু বাগান থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram