ঢাকা
logo
প্রকাশিত : October 10, 2024

কালুখালীর কোন মন্দিরে সন্ত্রাসী কার্যকলাপ হতে দেওয়া হবে না: বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর

সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেছেন, কালুখালীর কোন মন্দিরে সন্ত্রাসী কার্যকলাপ হতে দেওয়া হবে না। কেউ সন্ত্রাসী কার্যকলাপ করার সাহস রাখে না।

তিনি বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার ৫৭ টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিকালে এসব কথা বলেন।

তিনি বলেন, কেউ যাতে ইফটিজিংয়ের শিকার না হয় সে ব্যাপারে নজর রাখা হচ্ছে। তিনি মন্দির এলাকা থেকে পাগলদের দূরে রাখার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। সভায় লেফটেন্যান্ট কর্নেল রেজা, ক্যাপ্টেন মারুফ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান কালুখালীর মালিয়াট মধ্যপাড়া মন্দির পরিদর্শন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram