ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩৭
logo
প্রকাশিত : অক্টোবর ৯, ২০২৪

মিরসরাইয়ে দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিএনপির উপহার বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে দুস্থ পরিবাররের মাঝে উপহার সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালেন বিএনপি। বুধবার (৯ অক্টোবর) মিরসরাই পৌরসভা বিএনপির উদ্যোগে ও কেন্দ্রীয় কালী বাড়ী মন্দির কর্তৃপক্ষের সার্বিক তত্বাবধানে মিরসরাই কেন্দ্রীয় কালী বাড়ী প্রাঙ্গনে মিরসরাই পৌর এলাকার দেড় শতাধিক পরিবারকে শাড়ি-লুঙ্গী উপহার দেওয়া হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, ‘আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে আসিনি। আমরা আপনাদের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করতে এসেছি। আপনাদের পাসপোর্ট আর আমাদের পাসপোর্ট একই। আমাদের রক্ত আপনাদের রক্তের রঙ একই। আমাদের আপনাদের পরিচয় হচ্ছে আমরা সবাই বাংলাদেশী।’

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল আউয়াল চৌধুরী বলেন, ‘আপনারা নির্ভয়ে আপনাদের উৎসব পালন করুন। জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা আপনাদের সাথে আছে। আগামীতেও থাকবে।’

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘মূলত এই উৎসব আজকে থেকে নয়, এটি শুরু হয়েছে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে। দেশের মানুষ বিগত ১৭ বছর স্বাধীনভাবে কোন উৎসব করতে পারেনি। চরম জিম্মি দশার মধ্যে কেটেছে এদেশের মানুষের জীবন।’

মিরসরাই পৌরসভা বিএনপির উদ্যোগে ও কেন্দ্রীয় কালী বাড়ী মন্দির কর্তৃপক্ষের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে মন্দির কমিটির সাধারণ সম্পাদক জহর লাল অভির সঞ্চালনায় ও সভাপতি সুদর্শন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মহি উদ্দিন, যুগ্ম আহবায়ক কামরুল হাসান লিটন প্রমুখ।

প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তাকে কেন্দ্র করে মিরসরাই বিএনপি গত কয়েকদিন ধরে এখানকার ৯০টি মন্ডপে জাতীয়তাবাদী দলের পক্ষে পৃথক পৃথক স্বেচ্ছাসেবক কমিটি গঠন করেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সার্বিক নিরাপত্তায় কাজ করবে বলেও জানিয়েছেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram