ঢাকা
logo
প্রকাশিত : October 8, 2024

টঙ্গীতে বিশেষ অভিযানে ৮ ছিনতাইকারীসহ ১৩ জন গ্রেফতার

নাসির উদ্দীন বুলবুল, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৮ ছিনতাইকারীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার টঙ্গী পূর্ব থানা পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালে ৮ জন ছিনতাইকারী, ৪ জন নিয়মিত মামলার আসামি ১ জনসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. সোহেল ওরফে লাল (২৫), মো. শাকিল হোসেন (২৭), মো. শাকিল মিয়া (২৪), মো. শ্যামল (১৯), শামীম (২২), মো. অনিক (২০), মেহেদী হাসান জুয়েল (২৪) সাকিল (৩০) সহ ১৩ জন।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩টি সুইচ গিয়ার, ১টি চাকু ও ২টি ছুরি উদ্ধার করা হয়। আসামিরা বিভিন্ন জেলা থেকে এসে টঙ্গীর বিভিন্ন স্থানে ভাড়ায় বসবাস করে অপরাধ করত বলে জানায় পুলিশ। এ ছাড়া নিয়মিত মামলার ৪ জন ও ১ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, আসামিদের আদালতে পাঠানো হচ্ছে। অভিযান চলমান থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram