ঢাকা
logo
প্রকাশিত : October 8, 2024

উখিয়ায় গাছের সঙ্গে ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মালবাহী কাভার্ডভ্যান উল্টে চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার রাজাপালং কাঁশিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

শাহপরী হাইওয়ে পুলিশের ফাঁড়ির এসআই মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় উখিয়া উপজেলার কাঁশিরবিল এলাকায় টেকনাফমুখী মালবাহী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়।

ঘটনায় আহত গাড়ীর চালককে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, চালক গাড়ী চালানোর সময় ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহতে পরিচয় নিশ্চিতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। মোস্তফা কামাল বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram