ঢাকা
logo
প্রকাশিত : October 8, 2024

কাঠালিয়ায় বিদ্যালয়ের সামনে থেকে রাস্তা অপসারণের দাবি জানিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিদ্যালয়ের সামনে থেকে রাস্তা অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও শৌলজালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে বিদ্যালয় দুটির শতশত শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ রাফি হোসেন, মোঃ জুসানুল হক, তানজিলা মিসু, স্বর্না, রুহানী সুলতানা মরিয়ম প্রমূখ।

বক্তরা বলেন, শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও শৌলজালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সোনার বাংলা বাজার পর্যন্ত রাস্তাটিতে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় পথচারী ও শিক্ষার্থীরা। এ রাস্তাটি দিয়ে শিক্ষার্থীদের চলাচল করা ঝুকিপূর্ণ হওয়ায় জনস্বার্থে চলমান উন্নয়নমূলক কাজ বন্ধ করে রাস্তাটি অন্যত্র সড়িয়ে নেওয়ার আহবান জানান শিক্ষার্থীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram