ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৪
logo
প্রকাশিত : অক্টোবর ৬, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জ প্ৰতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাট বাবু পাড়ায় মা ভবানী দুর্গা ও কালী মাতা মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের দুর্গা প্রতিমা ভাঙচুর করেন। এ ঘটনার পর থেকেই সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

রোববার সকালে জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. রেজাউল করিমসহ যৌথবাহিনী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, পুজা মন্ডপে সিসি ক্যামেরা ছিল না। দুর্বৃত্তরা সেই সুযোগ নিয়েছে। বর্তমানে গোটা চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের টহল অব্যাহত আছে। আসামী ধরার জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এসএম জাকারিয়া বলেন, দুর্বৃত্তদের বিরুদ্ধে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। দ্রুত এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাৰ্টাজী জানান, প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে, বিষয়টি নিয়ে আমরা নেতৃবৃন্দ কথা বলেছি, সেই সাথে প্রত্যেক মন্দির কমিটিকে মন্ডপের প্রতিমা নিজেরা পাহারা দেওয়ার জন্য বলেছি। জেলা প্রশাসক আমাদের সাথে মিটিং কৱেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram