ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৭
logo
প্রকাশিত : অক্টোবর ৪, ২০২৪

মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তি করা ভারতের ধর্মগুরু মহন্ত রামগীরি মহারাজ এবং বিজেপি নেতা নিতেশ রানের শাস্তির দাবিতে সুনামগঞ্জের তাহিরপুরে তাওহিদী জনতা বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (৪ অক্টোবর) জুম্মার নামাজের পর উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও বাজার থেকে আল ইখওয়ান ইসলামী সমাজ কল্যান পরিষদ ও জঙ্গলবাড়ী বায়তুল নাঈম মসজিদের আয়োজন বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলে সকল মুসলিম জনতাসহ কলাগাও, চারাগাও, মাজইহাটি ও বাঁশতলা গ্রামের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি কলাগাও বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

পরে বক্তব্য রাখেন বাঁশতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা ওমর ফারুক, মাইজহাটি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল হামিদ, বাশতলা মাদ্রাসার শিক্ষক মাওলানা তৈবুর রহমান, জঙ্গলবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হানিফ, লালগাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল খায়ের, কলাগাও খামারবাড়ি জামে মসজিদের খতিব কারী সুলতান আহমদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram